বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

পিরোজপুরে পিস্তলসহ আন্তঃ জেলা ডাকাতদল সর্দার গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি : 77 দেখা হইছে
প্রকাশিত: November 2, 2026, 3:43 pm

পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো. দুলাল সরদার নামে আন্তঃজেলা ডাকাতদল সর্দারকে গ্রেফতার করেছে। এ সময়ে তার কাছ থেকে একটি পিস্তল, একটি গুলির ম্যাগাজিন ও লাল রঙের কসটেপ মোড়ানো ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার মিরুখালি ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে নিজ বাড়ি থেকে ডাকাত সর্দার দুলালকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বাড়ি থেকে ডাকাত সরদার দুলালকে গ্রেফতার করে। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার হাঁসের ঘরের ভিতর একটি বাজারের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা একটি পিস্তল, ম্যাগাজিন ব্যতীত ও ৬টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। গ্রেপ্তার ডাকাত দুলালের বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি সোনার দোকানে ডাকাতির মামলা ছাড়াও একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, দুলাল মিয়া আন্ত জেলা ডাকার দলের সর্দার। তার নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর পড়তে চান