কুষ্টিয়া : গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শেষ মুহূর্তের একমাত্র গোলে সদর উপজেলা একাদশকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করছে কুষ্টিয়া পৌরসভা একাদশ। শুক্রবার (৩১ শে জুলাই) বিকেল ৪.৩০ মিনিট কুষ্টিয়া শহীদ আর বার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ উপভোগ করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ হাজার ফুটবল প্রেমি দর্শক স্টেডিয়ামে ভিড় করে। পুরো গ্যালারি কানায় কানায় পূর্ণ মাঠের আশেপাশে ছিল দর্শকদের উপচে পড়া উপস্থিতি। ম্যাচের শুরু থেকেই আক্রমণ -পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াই। উভয় দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে পর্যন্ত কোন দলেই জালের দেখা হয়নি। তবে ম্যাচের শেষ মুহূর্তে পৌরসভা একাদশে তপন দুদর্ন্ত এক গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন। তার একমাত্র গোলে ১-০ ব্যাবধানে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে পৌরসভা একাদশ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বীন হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল ভাই সিদ্দিকী।গত ২৪ জুলাই শুরু হওয়া জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জেলার ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্ট জুড়ে ছিল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ লড়াই এবং দর্শকদের ব্যাপক আগ্রহ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন পৌরসভা একাদশের অধিনায়ক আকরাম হোসেন। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান সদর উপজেলার একাদশের মিল্টন। সেরা গোলরক্ষক নির্বাচিত হন একই দলের শাওন এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন জয়সূচক গোলদাতা তপন।