বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

নলছিটি পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : 50 দেখা হইছে
প্রকাশিত: November 2, 2026, 5:30 pm

নলছিটি (ঝালকাঠি) : নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।১১ আগস্ট সকাল ১১টায় নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু অভিযোগ করেন, গত কয়েক বছরে পৌরসভার বিভিন্ন উন্নয়ন, রাজস্ব ও প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম ও লুটপাট হয়েছে। এর মধ্যে রাস্তা, মশক নিধন, জলবায়ু ট্রাস্ট, সোলার স্ট্রিট লাইট ও গভীর নলকূপসহ বিভিন্ন প্রকল্পে কাজ না করেই অর্থ উত্তোলনের অভিযোগ করা হয়।
এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি ৩৫ লাখ টাকার রাস্তা নির্মাণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়ায় বিলম্ব এবং ঘুষ দাবিরও অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে সহকারী প্রকৌশলী মোঃ মিজানুজ্জামান এ প্রতিবেদককে জানিয়েছেন যে, তাকে গত ৯ আগষ্ট নলছিটি পৌরসভার সাবেক কাউন্সিলর এনায়েত করিম মিশু, সরোয়ার হোসেন তালুকদার ও ঠিকাদার পারভেজ খন্দকার মোবাইল ফোনে হত্যাসহ লাঞ্ছিত করার হুমকি দেয়। তিনি এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান। এছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর পড়তে চান