বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

গাইবান্ধায় ডিবির অভিযানে ৩২৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : 58 দেখা হইছে
প্রকাশিত: November 2, 2026, 4:44 pm

গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী প্লাবন মিয়ার বাড়ি থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
অভিযানের সময় প্লাবন মিয়া পালিয়ে গেলেও পরে তার স্ত্রী সাথী বেগম (৩১)-কে সদর থানার সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, প্লাবন মিয়ার বিরুদ্ধে সদর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। পলাতক প্লাবনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর পড়তে চান