বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

দক্ষিণ খানে গলা টিপে বৃদ্ধ নারী হত্যা, গ্রেফতার-১

কাজি আরিফ হাসান : 44 দেখা হইছে
প্রকাশিত: November 2, 2026, 5:32 pm

ঢাকা : রাজধানীর উত্তর সিটির দক্ষিণখান মোল্লারটেক সংলগ্ন নবীন সংঘ ক্লাব রোডের ৪৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করতেন হারুন সাহেবের চাচি মাহবুবারা(৭৫)। গত বৃহস্পতিবার (৩০জুলাই) বেলা ৩ টায় এলাকার হারুন সাহেবে ছেলে সজীব তার চাচতো দাদী বাসায় এসে দেখা করেন এবং দীর্ঘ সময় তার চাচতো দাদীর রুমে বসে থাকেন,হঠাৎ এক পর্যায়ে তার চাচতো দাদীর গলার নলি হাত দিয়ে চেপে ধরেন,তার চাচাতো দাদি দাপাদাপি করলে এক পর্যায়ে নিস্তেজ হয়ে লুটিয়ে পড়েন (যা রুমের ভিতরে সিসি ফুটেজে দেখা যায়)। এলাকাবাসীর তথ্য মতে এই হারুন সাহেবের ছেলে সজীব একজন মাদকাক্ত এবং তার চাচতো দাদির কানের দুল ও গলার স্বর্ণে চেইন ছিড়ে নেয়ার সময় গালার নলি চেপে ধরলে দাদী-নাতির মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে বৃদ্ধা বিছানায় লুটিয়ে পড়েন এবং মারা যান । এ তথ্য পেয়ে শুক্রবার ভোর ৫ টায় দক্ষিণখান থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেন এবং হত্যাকারী সজীব যে কেসি স্কুল রোডের শাখা গলিতে যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাসা থেকে গ্রেফতার করে। এ হত্যা ঘটনায় দক্ষিণ খান থানা পুলিশ শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৯ টার দিকে নিহত মাহবুব আরার মৃতদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে । দক্ষিণ খান থানা পুলিশ সূত্রে, নবীন সংঘ ক্লাব রোডে ৪৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলা থেকে নিহত বৃদ্ধা মহিলার মরদেহ উদ্ধার কার হয়েছে। দঃখান থানার পুলিশ আরো জানান, বৃদ্ধ নারীর গলাচেপে ধরে হত্যার ঘটনায় নিহতর নাতি সজীবকে(৩৫) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা হবে,তিনি আরও বলেন, এই হত্যার পেছনে কারোর ইন্দন আছে কিনা,কেনো হত্যা করা হয়েছে তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে,তাছাড়া এর আগে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এই গ্রেফতারকৃত অপরাধী সজীবের গ্রামের বাড়ি বরিশাল বিভাগে উজিরপুর থানাধীন, গ্রেফতারকৃত আসামি সজীব মোঃ হারুনের(বরিশাইল্লা হারুন) সেজো ছেলে বলে জানা গেছে। এ প্রতিবেদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো। এ হত্যাকান্ড ঘটনায় নিহতের বাসা শোকে ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর পড়তে চান