কয়রা (খুলনা) : কয়রা সদরে অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকদের সুবিধার্তে এটিএম বুথের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আর উদ্বোধনের পর থেকে সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করার সুযোগ পাবে এই কার্যক্রমের মাধ্যমে । শনিবার (১ আগষ্ট) বেলা ১১ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস । উদ্বোধনের পুর্বে ব্যাংকের সম্মেলনে কক্ষে গ্রাহকদের সাাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পি এল সি, কয়রা শাখার ম্যানেজার সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস । বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি,খুলনার প্রিন্সিপাল অফিসের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ইশরাত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কয়রা শাখার প্রিন্সিপাল অফিসার দিব্যেন্দু রায়, নিহার রঞ্জন রায়, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মাষ্টার আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক আঃ মালেক, সাধারণ গ্রাহক আজগার আলী, তহমিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ
কয়রা (খুলনা) প্রতিনিধি : সুন্দরবন খুলনা রেঞ্জের কয়রা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা অভিযান চালিয়ে ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে ১ টি নৌকা, অবৈধ কীটনাশক, ভেশাল জাল সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে শনিবার (১ আগষ্ট) গভীর রাত্রে ঐ টহল ফাঁড়ির অধিনস্থ কদালকাটা ভারানী খাল এলাকা হতে এ সকল বিষযুক্ত চিংড়ি মাছ সহ নৌকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন বানিয়াখালি স্টেশন কর্মকর্তা কেএম রাশেদ সাদাত ও কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদার। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুুতি চলছে। জব্দকৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।