বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

ঝালকাঠীতে অন্ধ বৃদ্ধা নারীকে গণধর্ষণ, দুই ধর্ষক বেল্লাল ও নাসির আটক

রিপোর্টারের নাম 48 দেখা হইছে
প্রকাশিত: November 2, 2026, 7:19 pm

নলছিটি (ঝালকাঠি) : ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বেলাল সিকদার ও মো. নাসির মল্লিক নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
ঝালকাঠী সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ওই নারীকে খাবার খাওয়ানোর কথা বলে বাইরে ডেকে নেওয়া হয়। পরে মোটরসাইকেলে করে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর পড়তে চান