বিজ্ঞপ্তি :
Wellcome to our website...

নরসিংদীতে গাড়ীর গ্যাস সিলিন্ডারে মিলল বিপুল পরিমাণ গাঁজা, গাড়ী সহ আটক ৩

আল আমিন : 68 দেখা হইছে
প্রকাশিত: November 2, 2026, 5:35 pm

আল আমিন :
নরসিংদী : নরসিংদীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ২৪ কেজি গাঁজা উদ্ধার ও প্রাইভেটকারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মৃত আলী আকবরের ছেলে আলমগীর মিয়া (৫৫), একই থানার তাজুল মিয়ার ছেলে আলম ওরফে সজল মিয়া (২২) ও হবিগঞ্জের মাধবপুর থানার জসিম উদ্দিনের ছেলে তানভীর হোসেন (২৩)। এসময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, ১৯ আগস্ট (বুধবার) গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল শিবপুর উপজেলার যোশর উত্তরপাড়া নামক স্থানের ঢাকা-সিলেট মহাসড়কে মনির মিয়ার হোমিও ওষুধের দোকানের সামনে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২৩-৫৮৮০) তে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারের পিছনে গ্যাস সিলিন্ডারের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হন ডিবি পুলিশ।
ওসি আবুল কায়েস আকন্দ বলেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল-ফারুকের নির্দেশনায় জেলাব্যাপী মাদকবিরোধী অভিযান চলছে। এরই মাঝে মাদক কারবারিরা পুলিশের চোখ ফাঁকি দিতে ভিন্ন কৌশল অবলম্বন করে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতর কৌশলে গাঁজা বহন করছিল, তারা যে কৌশলই অবলম্বন করুক না কেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে পুলিশ বলে জানান।
পরে এ বিষয়ে নরসিংদীর শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাধবদীতে স্ত্রীকে হত্যার পর মাটিচাপা, স্বামী আটক
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে স্ত্রী হোসনে আরা বেগম (৩৯) কে হত্যার পর মরদেহ গুম করার ঘটনায় স্বামীকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) রাতে স্বামী শরীফ মিয়া (৪২) কে তার শ্বশুরবাড়ি মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে আটক করা হয়।
নিহত স্ত্রী হোসনে আরা বেগম কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের মো. রহমান মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী শরীফ মিয়া মাধবদীর ভগিরথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে মাধবদী গরুর হাট এলাকায় একটি চায়ের দোকানে কাজ করতেন।
মাধবদী থানা পুলিশ আটককৃত শরীফের বরাত দিয়ে জানান, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী শরিফ স্ত্রী হোসনে আরাকে থাপ্পড় দিলে তিনি টিউবওয়েলের ওপর পড়ে অচেতন হয়ে যায়। এরপর থেকে আর জ্ঞান ফেরেনি। পরে স্বামী শরীফ স্ত্রীকে ডাক্তারের কাছে না নিয়ে ঘরের মেঝেতেই লুকিয়ে রাখে। পর দিন ১৮ আগস্ট রাত ১০টার পর বাড়ির পার্শ্বের একটি কবরস্থানে একাই কাঁধে করে নিয়ে যায় এবং সেখানে মাটিচাপা দিয়ে চলে আসে। সবাইকে জানান তার স্ত্রী রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছেন।
পরদিন ১৯ আগস্ট দুপুরের দিকে তার শ্বশুড়কে সাথে নিয়ে মাধবদী থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে একটি সাধারণ ডায়েরি করতে চান। এসময় তার কথাবার্তা সন্দেহজনক হলে পুলিশ জিডি না নিয়ে একটি অভিযোগ দায়ের করতে বলে। পরে সে অভিযোগ দায়ের করে শ্বশুর বাড়িতেই ফিরে যান। পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে থাকলে এক পর্যায়ে সে স্ত্রী হত্যার কথা স্বীকার করেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘স্ত্রী হত্যার দুই দিন পর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করতে চায় স্বামী শরীফ মিয়া। এসময় তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হলে তাকে নজরে রাখি। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্ত্রী হত্যার ঘটনা স্বীকার করেন এবং মরদেহ কোথায় মাটিচাপা দিয়ে রেখেছে সে ঘটনার বর্ণনা দেন।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসবেন। তিনি আসার পরই মরদেহ উত্তোলন করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর পড়তে চান